ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় আক্রান্ত জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিজেই এক ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।


তিনি লিখেন, ‘করোনা ভাইরাস বাংলাদেশে শণাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে। নঈম কোভিডে আক্রান্ত হয়। একসময় সুস্থ হয়ে উঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মত আক্রান্ত হয়। সুস্থ হয়েও উঠে। দুই বছর নিজকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না। কোভিড ১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই।’


বর্তমানে ফরিদা ইয়াসমিন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


দেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের দাপটে মার্চ-এপ্রিলে করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

ads
ads
ads

Our Facebook Page